Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মন্ত্রী ও ৫ প্রতিমন্ত্রীর পিএস-এপিএস নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকারের দুজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ওএসডি থাকা উপসচিব মো. মনিরুজ্জামান। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের একান্ত সচিব হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব রবীন্দ্র চাকমা।

প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের এপিএস হয়েছেন মো. ইব্রাহিম খলিল এবং বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের এপিএস পদে নিয়োগ পেয়েছেন মো. জুনাইদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতের সহকারী একান্ত সচিব হয়েছেন মো. আল মামুন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনামের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন

এ ছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিশানকে।

নিয়োগপ্রাপ্ত এপিএসগণ সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী নবম গ্রেডে বেতন-ভাতা প্রাপ্য হবেন। প্রতিমন্ত্রীরা যতদিন পদে বহাল থাকবেন বা তাদের বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর