Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে বড় রদবদল, একযোগে ১১২ কর্মকর্তা বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০০

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) জনবল প্রশাসনে বড়ধরনের রদবদল করা হয়েছে। উপজেলা ও থানা পর্যায়ের মোট ১১২ জন কর্মকর্তাকে একযোগে বিভিন্ন স্থানে বদলি করেছে কমিশন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক আদেশে এই বদলির নির্দেশনা জারি করা হয়।

বদলি হওয়া ১১২ জনই উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা পর্যায়ের। আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। যদি কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ না করেন, তবে ১ মার্চ থেকে তিনি সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটিই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় প্রশাসনিক রদবদল। নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর