Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে চান টেলিযোগাযোগমন্ত্রী

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৭

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

‎ঢাকা: ‎রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে স্বল্প সময়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এই সরকারের সময়ে মানুষ যাতে টেলিটকের উন্নত সেবা পায়।

‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী ফকির মাহবুব আনাম এই নির্দেশনা দেন।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

‎মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনবন্ধব সরকার হতে চাই। আমরা চাই টেলিটক সেবার দৃশ্যমান উন্নয়ন। প্রধানমন্ত্রী জনকল্যাণে তার প্ল্যান ও ভিশন বাস্তবায়নে কাজ করছেন, টেলিটককেও সে অনুযায়ী সেবার মানোন্নয়নে কাজ করতে হবে।’

‎উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

‎মতবিনিময়কালে তারা প্রতিষ্ঠানের চলমান সেবা কার্যক্রম, নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল সেবা উন্নয়ন এবং গ্রাহকসেবা মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

বিজ্ঞাপন

২ সচিবের দফতর পরিবর্তন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১

আরো

সম্পর্কিত খবর