Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদী ও জলাশয় খননে মির্জা আব্বাসের নেতৃত্বে উচ্চপর্যায়ের সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

ঢাকা: দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে একটি বিশেষ সেল গঠন করেছে সরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। ন
বগঠিত এই সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

আট সদস্যবিশিষ্ট এই উচ্চপর্যায়ের কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারের গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের সচিবদের।

তারা হলেন— ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। এছাড়া কারিগরি ও মাঠ পর্যায়ের সমন্বয়ের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে এই সেলের সদস্য করা হয়েছে। পুরো কমিটির কার্যক্রম পরিচালনায় সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব।

বিজ্ঞাপন

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই সেলটি মূলত দেশের নদী-নালা ও জলাশয় খননের জন্য দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। বিভিন্ন সরকারি সংস্থার অধীনে চলমান খনন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করা এবং কাজ চলাকালীন উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে এই সেলের অন্যতম প্রধান কাজ। এছাড়া খনন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে প্রচারণামূলক উদ্যোগ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

কমিটির কার্যক্রমকে গতিশীল করতে প্রয়োজনে নতুন সদস্য যুক্ত করার (কো-অপ্ট) ক্ষমতা রাখা হয়েছে সেলের সদস্যদের হাতে। এছাড়া এই সেলের দাফতরিক ও সাচিবিক যাবতীয় সহায়তা প্রদান করবে পানি সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সরকারি এই উদ্যোগের ফলে দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী খনন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৫

আরো

সম্পর্কিত খবর