Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪ আসনের ব্যালট-রেজাল্ট হেফাজতে নেওয়ার নির্দেশ

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ফাইল ছবি

ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো- ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪।

‎‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ আবেদনের পর এই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচনি ট্রাইব্যুনাল।

‎‎এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনি আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়।

এর পর একই দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করেন।

বিজ্ঞাপন

‎গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

‎‎এরপর নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন। তবে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখনো দু’টি আসনের ফলাফলের গেজেট জারি করা হয়নি।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৫

আরো

সম্পর্কিত খবর