ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকরা। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টায় গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাসভবনে এই সভা শুরু হয়।
সভায় স্থানীয় সরকার ব্যবস্থার গতিশীলতা আনয়ন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রাধিকার নির্ধারণ এবং প্রশাসনিক সমন্বয় সাধনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সম্প্রতি সরকার দেশের ৪৩টি জেলায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার পর মাঠপর্যায়ের কার্যক্রম পর্যালোচনার লক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় অংশ নেওয়া প্রশাসকদের মধ্যে ছিলেন- পঞ্চগড়ের মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরের মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরের মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামের মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধার অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটের মো. মাসুদ রানা প্রধান, বগুড়ার এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জের মো. হারুনুর রশিদ, নওগাঁর মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীর মো. এরশাদ আলী, নাটোরের মো. রহিম নেওয়াজ, মেহেরপুরের মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ার সোহরাব উদ্দিন, ঝিনাইদহের মো. আবুল মজিদ, যশোরের দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরার আলী আহমেদ, বাগেরহাটের শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনার এস এম মনিরুল হাসান বাপ্পী, পটুয়াখালীর স্নেহাংশু সরকার, ভোলার গোলাম নবী আলমগীর, বরিশালের আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠির মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরের আলমগীর হোসেন, টাঙ্গাইলের এস এম ওবায়দুল হক, শেরপুরের এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহের সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনার অ্যাডভোকেট মো. নূরুজ্জামান, কিশোরগঞ্জের খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সিগঞ্জের এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জের মো. মামুন মাহমুদ, রাজবাড়ীর আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জের শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরের খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরের সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জের মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটের আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারের মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম, কুমিল্লার মো. মোশতাক মিয়া, নোয়াখালীর মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরের সাহাব উদ্দিন, কক্সবাজারের এ টি এম নুরুল বশর চৌধুরী এবং গাজীপুরের রিয়াজুল হান্নান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় সরকার পরিচালনার মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় সরকারের কার্যকারিতা বাড়িয়ে জনসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।