Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংসদের অধিবেশন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৬:৪১ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৭:৪৪

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি।

ঢাকা: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হয়।

দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অধিবেশন শুরু হয়েছে। প্রশ্নোত্তর পর্বের পরে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ও সবশেষে সংসদের অধিবেশন মুলতবি রেখে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আনীত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ (আদেশ নং-১-২০২৫) এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে জন-গুরুত্ব সম্পন্ন বিষয়ে (বিধি-৬২) আলোচনা হবে। গত ২৯ মার্চ স্পিকারের দেওয়া রুল অনুযায়ী এই বিষয়ে দুই ঘণ্টা আলোচনা হবে।

বিজ্ঞাপন

অধিবেশনে উপস্থিত আছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ সরকারি দল ও বিরোধীদলের সদস্যরা।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এ অধিবেশন শুরু হয়। দুই কার্যদিবস চলার পর গত ১৫ মার্চ সংসদের অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল। এরপর ২৯ মার্চ শুরু হয়ে ৩১ মার্চ তৃতীয় দিনের মতো অধিবেশন শুরু হলো।

ওই দিন থেকে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আলোচনা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

এই সময়ের রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এ আলোচনায় অংশ নেবেন।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর