Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই আসনের নির্বাচন: মাঠ প্রশাসনের সঙ্গে ইসির বিশেষ সমন্বয় সভা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২০:৪৪

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আগামী সপ্তাহে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা।

মঙ্গলবার (৩১ মার্চ) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা থেকে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সশরীরে উপস্থিত থেকে এই জেলা দুটির আইনশৃঙ্খলা ও ভোটগ্রহণ প্রস্তুতি পর্যালোচনা করবেন।

জানা গেছে, রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন। একই দিন সকাল সাড়ে ১১টায় তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গেও পৃথক সভায় মিলিত হবেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, শেরপুর-৩ আসনের নির্বাচন নিয়ে শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে। এর পর দুপুর আড়াইটায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হবে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই দুই আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

ব্ল্যাক কফি নাকি গ্রিন টি?
৩১ মার্চ ২০২৬ ২০:৩৭

আরো

সম্পর্কিত খবর