Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২০:৪৯

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

ঢাকা: ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক-(১) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। একই আইনের ৮২ক(৩) ধারা অনুযায়ী তিনি জেলা পরিষদ চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

নবনিযুক্ত প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, যিনি ইতিপূর্বে সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নতুন এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার আইনি ক্ষমতা প্রাপ্ত হলেন।