Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতেই আসছে বৃষ্টিবলয় ‘গর্জন’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২১:০৭

রাজধানীতে বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের আকাশসীমায় সোমবার (৬ এপ্রিল) রাতের মধ্যেই শক্তিশালী বৃষ্টিবলয় ‘গর্জন’ প্রবেশ করতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বিডব্লিউওটি। পশ্চিমা লঘুচাপের প্রভাবে সৃষ্ট এই আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন দেশজুড়ে বৃষ্টির কারণ হতে পারে।

আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম (বিডব্লিউওটি) তাদের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, বর্তমানে দেশের একপাশের আকাশ মেঘলা থাকলেও অন্যপাশে বিশেষ করে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে। তবে এই শান্ত প্রকৃতি দেখে বোঝার উপায় নেই যে, আজ রাতেই দেশে একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় প্রবেশ করতে যাচ্ছে।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, এই ‘গর্জন’ বৃষ্টিবলয়টি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশের ওপর সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের অধিকাংশ স্থানেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিডব্লিউওটি আরও জানায়, লঘুচাপের প্রভাবে এরই মধ্যে কিছু কিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও মূল বৃষ্টিবলয়টি রাতে প্রবেশ করার পর থেকে বজ্রসহ বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। চৈত্র মাসের এই সময়ে এই বৃষ্টিবলয় তাপমাত্রায় কিছুটা স্বস্তি আনলেও কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর