Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরীন শারমীনকে আদালতে তোলা হবে দুপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১১:০৮ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১২:২০

ঢাকা: ড. শিরীন শারমীন চৌধুরীর বিরুদ্ধে উত্তরা ও বনানী থানায় দুইটি মামলা আছে, একটিতে গ্রেফতার দেখানো হবে। এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হবে কি না সেই সিদ্ধান্ত হয়নি, তবে তাকে দুপুরে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরা ও বনানী থানার যেকোনো মামলায় গ্রেফতার দেখানোর কাজ প্রক্রিয়াধীন। এরপর তাকে আদালতে নেওয়া হবে। এছাড়া রংপুরে তার বিরুদ্ধে মামলার বিচারকাজ চলমান রয়েছে।

এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির একটি বাসা থেকে আটক করে ডিবির একটি দল।

বিজ্ঞাপন

ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে টানা এক দশকেরও বেশি সময় তিনি এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আসীন ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর তাকে পুনরায় স্পিকার নির্বাচিত করা হয়। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।