Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

সারাবাংলা ডেস্ক
৭ এপ্রিল ২০২৬ ১৮:৪০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৯:১৪

ভূমিকম্প। প্রতীকী ছবি

ঢাকা: ভারতে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও এই কম্পন টের পাওয়া গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এ কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্তসংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

তবে ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর