Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসন
দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিলেন ৭৩ জন‎

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২৩:২৫

নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২য় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭৩ জন নারী। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২১ এপ্রিল।

‎শনিবার (১১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে তারা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

‎দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করা নারীরা হলেন- খাদিজা আনোয়ার, শুভ্রা পান্তা, সাকিলা ফারজানা, নিপুন রায় চৌধুরী, শামীমা আক্তার শাম্মী, মোমেনা আলী, শাহিন সুলতানা বিউটি, মির্জা কামরুন নাহার, ছাবিনা খান, সুরাইয়া বেগম, সালাম আক্তার, শাহিলা আকতার, উম্মে সালমা নীলা, মোসা: নার্গিস পারভীন (মুক্তি), মাহাবুবা রহমান, সৈয়দা সাবরিনা সিদ্দিক, সাহানা আক্তার, রেজিনা নাসের, মারজিয়া হিরা, তামান্না খানম আইরিন, লায়লা ইয়াসমিন, রেজিনা ইয়াসমিন লিপি, ছালমা আক্তার, মনোয়ারা বেগম মনি, মোছা. কামরুন নাহার, ফেরদৌসী আহমেদ, মিসেস নিপু জিয়া, শাহিন আক্তার, হাসনা হেনা হীরা, মোছা: নাজমা আকতার, নাজমুন নাহার মুক্তি, গোলতাজ বেগম, বেগম মেহেরুন্নেছা হক, ফারজানা ইয়াসমিন, ফ্লোরা যোহনা সরকার, পেয়ারা মোস্তফা, মোছাঃ রওনক জাহান, শায়লা ইসলাম, আমিনা খাতুন, পারভীন কাওসার, ফিরোজা বেগম, নাসরীন হেনা, রেবেকা সুলতানা, মোছাঃ শাহানা খাতুন শানু, সিমকী ইমাম খান, ফাহিমা আহাদ কুমকুম, নাসরীন নাহার, গুল নাহার ডলি, সুমনা নাজনীন, সারওয়াত সিরাজ, মোসা: ফেরদৌসী বেগম, সৈয়দা আদিবা হোসেন, নাছিমা আক্তার চৌধুরী, বীথিকা বিনতে হোসেন, শাহিনুর নার্গিস, তাছলিমা খানম, আফরোজা খন্দকার, হোসনে আরা লিজা, সাদিয়া ইসলাম, কেয়া শারমিন, সানজিদা ইসলাম, শারমিন মাহমুদ হৃদি, শাহীনা আক্তার লিপি, আন্না মিন্জ, মৌসুমী বেগম, ছাবেরা আনোয়ার, কোহিনুর ফারজানা, সেলিনা সুলতানা, শামসুন নাহার, শাম্মী আক্তার, নিহার সুলতানা তিথী, মুন্নী খানম, সারবিনা বিনতে শুভ্রা।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার ৫২ জন নারী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অর্থাৎ দুই দিনে ১২৫ জন নারী মনোয়নপত্র সংগ্রহ করলেন। ইসির তথ্য মতে, এরা সবাই বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

‎‎উল্লেখ্য গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে করবেন।

যদি কেউ আপিল করার ইচ্ছা পোষন করেন তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ১২ মে ভোট অনুষ্ঠিত হবে।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

বিনা খরচে ঘর বাঁধল ৪ দম্পতি
১১ এপ্রিল ২০২৬ ২২:৪৮

আরো

সম্পর্কিত খবর