Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ১৯:৩৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২০:২১

ঢাকা: জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল (১৪৫ শেরপুর-৩) ও মো. রেজাউল করিম বাদশা (৪১ বগুড়া-৬) কে শপথ বাক্য পাঠ করান।

রোববার (১২ এপ্রিল) স্পিকারের কার্যালয়ে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যরা, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর