Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২০:০৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২০:২০

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: সংসদীয় রীতি অনুযায়ী বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার থাকলেও তারা যেসব ইস্যুতে সংসদ ছেড়েছেন তার তথ্য সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, গত ১২ মার্চ শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো নিষ্পত্তি করার বাধ্যবাধকতা ছিল। কিন্তু ঈদের দীর্ঘ ছুটির কারণে বিলগুলো পাসের জন্য মাত্র ১২ দিন সময় পাওয়া গেছে, যার ফলে অনেকগুলো বিল দ্রুত পাস করতে হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, বিরোধী দল সংসদ থেকে বেরিয়ে গণমাধ্যমের কাছে যে বক্তব্য দিয়েছে তা বস্তুনিষ্ঠ নয়। প্রকৃত সত্য দেশবাসীকে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর