ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমজান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।
রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে উষ্ণভাবে স্বাগত জানান এবং ১৩তম সংসদ নির্বাচনে বিজয় ও সরকার গঠন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানানোর জন্য ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার এবং ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী দ্বি-রাষ্ট্র সমাধান এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের ধারাবাহিক অবস্থানের কথা পুনরায় উল্লেখ করেন।
উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা করে।