Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জঙ্গি মামলায় জামিনপ্রাপ্তদের জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৬ ১৪:৪২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৫:৩৮

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ঢাকা: জঙ্গিবাদ দমনে সরকারের অনড় অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জঙ্গিবাদের মামলায় জামিন নিয়ে যারা কারাগার থেকে বের হয়েছেন, আইনি প্রক্রিয়ায় তাদের জামিন বাতিলের চেষ্টা করবে সরকার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জঙ্গিবাদকে শূন্যের কোঠায় নামিয়ে আনাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত অপরাধীরা বর্তমানে জামিনে মুক্ত থাকায় খানিকটা ঝুঁকি তৈরি হয়েছে।

সরকার এই ঝুঁকি নিরসনে সচেষ্ট এবং তাদের পুনরায় আইনের আওতায় আনতে কাজ করছে। তবে জামিন বাতিলের চূড়ান্ত এখতিয়ার আদালতের হাতে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

দেশে শরিয়াহভিত্তিক রাষ্ট্র কায়েম করার বিষয়ে কারো কারো ব্যক্তিগত চিন্তাভাবনা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অতীতের জঙ্গি দমন কার্যক্রম নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গিবাদ নিয়ে যে অতিরঞ্জিত প্রচার চালানো হয়েছিল, সেটি যেমন সত্য নয়; তেমনি অন্তর্বর্তী সরকারের সময় ‘দেশে কোনো জঙ্গি নেই’ বলে যে দাবি করা হয়েছিল, সেটিও সত্য নয়।

বর্তমান সরকার বাস্তবতাকে অস্বীকার না করে ঝুঁকি মোকাবিলায় পরিকল্পিতভাবে এগোচ্ছে। তবে এই ঝুঁকি নিয়ে জনগণকে আতঙ্কিত বা ভীত না হওয়ার জন্য আশ্বস্ত করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর