Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোক্তা পর্যায়ে ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ২৩:৫৩ | আপডেট: ৩১ মে ২০২৬ ২৩:৫৪

জ্বালানি তেল। ফাইল ছবি

ঢাকা: বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে।

রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন এই দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে। তবে প্রতিলিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা বহাল রাখা হয়েছে। নতুন মূল্য নির্ধারণের ফলে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। একইভাবে পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ১৯ এপ্রিলও দেশে জ্বালানি তেলের দাম একদফা বাড়ানো হয়েছিল। ওই সময় ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে এবারের প্রজ্ঞাপনে সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ ব্যক্তির বক্তব্য বা মন্তব্য যুক্ত করা হয়নি। এবং নতুন দাম বাড়ানোর পেছনে মূলত বিশ্ববাজারের তেলের মূল্যের ওঠানামাকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর