Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী যুব আন্দোলনের ৯ নেতা নির্বাচনে লড়বেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৬:২৯ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৮

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন ইসলামী যুব আন্দোলনের ৯জন শীর্ষ নেতা। কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নপ্রাপ্তরা হলেন:

  • কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ – গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)

  • সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী – চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ)

  • কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দিক – পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা)

  • কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা এস এম আজিজুল হক – মাদারীপুর-৩

    বিজ্ঞাপন
  • কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমাদ আব্দুল জলিল – ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর অংশ)

  • কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন – যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া)

  • কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মুফতি জাহিদুল ইসলাম – জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ)

  • কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন – গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)

  • কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য ও পাবনা জেলা পশ্চিমের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন ফরিদী – পাবনা-৪ (আটঘরিয়া ও ঈশ্বরদী)

দলীয় নাম ঘোষণার পর থেকে প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। তারা স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগকে সামনে রেখে কার্যক্রম করছেন। বিশেষ করে ২০২৪ সালের ১৯ জুলাই বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে পুলিশ হামলার পর তাদের সংগঠন সারাদেশে গণঅভ্যুত্থান ও জনমত সংগঠনে সক্রিয় ভূমিকা রেখেছে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুবকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে। এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী যুব সংগঠন। প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

বিজ্ঞাপন

আমন ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক
৫ ডিসেম্বর ২০২৫ ২০:২৭

আরো

সম্পর্কিত খবর