Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৪:০৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮

তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি কবরস্থানে প্রবেশ করেন। কবরের সামনে দাঁড়িয়ে মরহুমের জন্য ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন।

এসময় তার সঙ্গে ছিলেন চেয়ারপারসনের সিকিউরিটি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সামছুল আলম, পিএস আবদুর রহমান সানি ও অন্যান্য কর্মকর্তা।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আগারগাঁও নির্বাচন কমিশন থেকে তারেক রহমান বনানীতে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে যাচ্ছেন।

এর আগে দুপুর ১টায় তারেক রহমান আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করে এনআইডি নিবন্ধন সম্পন্ন করেন। পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বিজয় সরণি মোড় হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে বনানীর দিকে যান। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যেতে পারেন। পরবর্তী কর্মসূচি এ বিষয়ে পরে জানানো হবে।

এদিন সকাল ১১টার পর তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও শহিদ ওসমান হাদির কবরে দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে গিয়ে নিজের এনআইডি নিবন্ধন সম্পন্ন করেন এবং বনানী কবরস্থানে পৌঁছান।

বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর