Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরে নয়াপল্টন অফিসে যাবেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

ঢাকা: বিএনপির নয়াপন্টনের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর তিনি সেখানে যাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আশা করছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দুপুরের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।

কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে। এর আগে, রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন তারেক রহমান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর