Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৩৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:৪১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হবে বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, জরুরিভাবে স্থায়ী কমিটির বৈঠকটি হবে।

আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯

আরো

সম্পর্কিত খবর