Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন শহিদ জিয়ার কবরের পাশে: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:০০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর)। বাদ যোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে তাকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগামীকাল বাদ যোহর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে তার স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে দাফন করা হবে।’

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৯

আরো

সম্পর্কিত খবর