Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০১:১১

ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে প্রথমে আসেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। তিনি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন।

এরপর আসেন ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। তিনি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই দুই সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নেতারা জানান, দুই দেশের রাষ্ট্রদূতের নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর