Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জামায়াত আমাদেরকে ব্যবহার করতে চেয়েছিল: রেজাউল করিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ২০:৫৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রংপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতে ইসলামী জোটের নেতৃত্ব নিজেদের হাতে নিয়ে ইসলামী আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছিল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনি জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াত ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায় না। তাই বাধ্য হয়ে আমরা সেখান থেকে সরে এসে হাতপাখা প্রতীকে ইসলামের একটি বাক্স জাতির সামনে রেখেছি। আশা করি ইনশাআল্লাহ এই বাক্সই বিজয়ী হবে।’

মুফতি রেজাউল করিম আরও বলেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগোচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের কিছু না বলে জামায়াত অন্যান্য দলকে যুক্ত করল। জোটের নেতৃত্ব জামায়াত নিজেদের হাতে নিল। সেই নেতৃত্বের মাধ্যমে তারা আমাদের ব্যবহার করতে চেয়েছিল। আমাদের একটা বড় আশা-আকাঙ্ক্ষা ছিল ইসলামের পক্ষে একটা বড় উত্থান হবে। সেই আশা অন্ধকারে পরিণত হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জামায়াতের নেতৃত্বের সমালোচনা করে বলেন, ‘যারা ইসলামের পক্ষে, মানবতার মুক্তি চায়, আলেম-ওলামা হাতপাখার সঙ্গে আছে। তারা হাতপাখাকে বিজয়ী করতে মুখিয়ে আছে।’

নির্বাচনি পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে অনেকটা শঙ্কিত ও হতাশ। অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল এমন একটি নির্বাচন উপহার দেওয়ার কথা ছিল, যে নির্বাচন মানুষ স্মরণ করবে। কিন্তু এখনই লক্ষ্য করছি—বিভিন্ন জায়গায় সহিংসতা চলছে। ভোলায় আমাদের নারী কর্মীদের ওপর যে আচরণ করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। পরিবেশ ঠিক না করলে সামনের পরিবেশের জন্য দায় আপনাদের মাথায় নিতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর