Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্যাস সংকটসহ নানা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস ইশরাকের

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গ্যাস সংকট, মাদক, ট্রাফিক জ্যাম ও পরিবেশ দূষণসহ এলাকার নানা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সূত্রাপুরের কাঁচা বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব প্রতিশ্রুতি শুনান।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ এলাকায় গ্যাস সংকট এখন সবচেয়ে বড় সমস্যা। আমরা গ্যাস সমস্যাটিকে এক নাম্বার প্রায়োরিটি হিসেবে দেখছি। যেখানেই যাচ্ছি, সেখানেই মানুষ গ্যাস নিয়ে অভিযোগ জানাচ্ছেন। এলাকায় মাদক সমস্যাও উদ্বেগজনকভাবে বিদ্যমান। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঢাকা-৬ একটি ঘিঞ্জি এলাকা হওয়ায় এখানকার রাস্তাঘাট সরু এবং প্রতিদিন যানজট লেগেই থাকে। ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্টের মাধ্যমে যানজট কিছুটা হলেও কমানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বায়ু ও পানি দূষণের সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদে কাজ করে একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

উন্নয়নের জন্য সময় প্রয়োজন উল্লেখ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, যদি আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারি, তাহলে একটি ফাউন্ডেশন গড়ে তুলতে চাই, যা ঢাকা-৬ এর সমস্যাগুলো সমাধানের স্থায়ী কাঠামো হিসেবে কাজ করবে।

তিনি জানান, বিশেষ করে এলাকার ঘনবসতিপূর্ণ অংশ থেকে ডিসেন্ট্রালাইজেশনের উদ্যোগ নেওয়া হবে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, গৃহীত পরিকল্পনাগুলো যতদূর সম্ভব এগিয়ে নেওয়া হবে এবং দীর্ঘমেয়াদে ঢাকা-৬ এর মৌলিক সমস্যাগুলোর সমাধান কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর