Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটা জাতি জানে: মাসুদ সাঈদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩২

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

পিরোজপুর: স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা জাতি জানে ও বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

তিনি বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে আমিরের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের নায়োরী রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাসুদ সাঈদী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসমাবেশ সফল করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি বলেন, আসন্ন সমাবেশে পুরো মাঠ জনসমুদ্র হবে বলে জামায়াত প্রত্যাশা করছে।

তিনি আরও জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া, বক্তব্য দেবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আক্তার মিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনে জামায়াত মনোনীত এনসিপির প্রার্থী ডক্টর শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমির ইসহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানীসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর