Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ৫ জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: নির্বাচনি জনসভায় যোগ দিতে আজ রাজশাহীতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আজ পাঁচটি জনসভায় বক্তব্য দেবেন। তার আগমন উপলক্ষে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন দলটির নেতারা। প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

জামায়াত নেতারা জানান, আজ সকালে ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। চাপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

দুপুরে তিনি যাবেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি ভাষণ দেবেন। রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে নির্বাচনে লড়ছেন দলটির নায়েবে আমির এই আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বিজ্ঞাপন

সেখান থেকে বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। এর আগে, তিনি নওগাঁয় এক জনসভায় বক্তব্য দেবেন। রাজশাহীর পর তিনি যাবেন নাটোর। সেখানে আজ সন্ধ্যায় তিনি জনসভায় বক্তব্য দেবেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, “রাজশাহীর মাদরাসা মাঠসহ পাঁচটি জনসভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, রাতে নাটোরে অবস্থান করে পরের দিন ৬ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমান সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী, দুপুর ২টায় পিরোজপুর, আড়াইটায় ঝালকাঠী, সাড়ে ৩টায় নড়াইল, সাড়ে চারটায় ফরিদপুর সদর এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুরের বোয়ালমারীতে জনসভায় বক্তব্য দেবেন।

পরের দিন ৭ ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমান সিলেট বিভাগে চারটি জনসভায় বক্তব্য দেবেন। এ সময় তিনি হবিগঞ্জ, কুলাউড়া, সুনামগঞ্জ ও সিলেট শহরে জনসভায় যোগ দেবেন।

৮ এবং ৯ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির তার নিজ নির্বাচনি এলাকায় ঢাকা-১৫ আসনে জনসংযোগ করবেন এবং গণমিছিলে অংশ নেবেন।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আজ বায়ু দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯

যশোরে কুখ্যাত সন্ত্রাসী মারুফ আটক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২০

আরো

সম্পর্কিত খবর