Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোষ্ঠী ও পরিবারতান্ত্রিক সরকার চাই না: জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৬ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৭

ফরিদপুর: বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমি জামায়াত ইসলামের বিজয় চাই না। কিন্তু আগামীতে আর কোনো গোষ্ঠী ও পরিবারতান্ত্রিক সরকার দেখতে চাই না। আমরা ১৮ কোটি মানুষের সরকার গঠন করতে চাই।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বোয়ালমারী স্টেডিয়াম মাঠে ফরিদপুর-১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মো. ইলিয়াস মোল্যার নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ৫৪ বছর যারা স্বার্থের রাজনীতি করেছেন, আর গুম, খুন, আয়না ঘর বানিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। দেশের টাকা লুটপাট করে মানুষের অধিকার বঞ্চিত করে বিদেশে টাকা পাচার করেছে। সেই বাংলাদেশ আর দেখতে চাই না। পচা রাজনীতির ধারা পাল্টাতে ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে মানুষের মৌলিক চাহিদা পুরণের দাবিতে রাজপথে নামতে হবে না। শিক্ষিত বেকার যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হবে তেমন বাংলাদেশের গড়ার কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে সবাই কে সজাগ থাকার আহ্বান জানিয়ে দুর্বৃত্তদের হুশিয়ারি করে বলেন, আমার ভোট আমি দিবো, তোমার ভোটও আমি দিবো, সেই দিন শেষ। ঐদিন আকাশ থেকে যদি কোন কালো চিল নেমে এসে ভোট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তবে তার ডানা ছিড়ে দিতে হবে। বিগত সকল ভোটের চেয়ে এবারের ভোট হবে আলাদা। তাই প্রথমেই হ্যা ভোট দিয়ে আজাদী প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান আমির।

ফরিদপুর-১ আসনের জামায়াতের প্রার্থী মো. ইলিয়াস মোল্যার হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে ডা. শফিকুর রহমান সবার কাছে ভোট চান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার নায়েবে আমীর আবু হারিস মোল্লার সভাপতিত্বে দুপুর ২টার দিকে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ফরিদপুর-১ আসনের জামায়াত জোট এর সংসদ সদস্য প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেনসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন। এরপর সন্ধ্যা সাড়ে ৮টায় ফরিদপুর-৩ সদর আসনের নির্বাচনি জনসভা শহরের রাজেন্দ্র কলেজ মাঠে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর