Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সন্ত্রাসের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৬

ঢাকা-৫ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।

ঢাকা: ঢাকা-৫ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, ‘সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-৫ আসন কমিটির উদ্যোগে দনিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এদের বয়কট করতে হবে।’ তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাই ব্যালটের মাধ্যমে জামায়াতে ইসলামীকে বিজয়ী করুন।’

বিজ্ঞাপন

গণভোট প্রসঙ্গে মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে, এক দলীয় শাসনব্যবস্থার কবর রচিত হবে। কিন্তু যারা গণভোটে ‘হ্যাঁ’ এর বিপক্ষে তারা এদেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়, জনগণের অধিকার লুন্ঠন করতে চায়, এক দলীয় শাসনব্যবস্থার মাধ্যমে মানুষের কন্ঠরোধ করতে চায়।’

ঢাকা-৫ আসন কমিটির পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক শাহরিয়ার, ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা মোখলেসুর রহমান কাসেমী, যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক দীন ইসলাম মিন্টু প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

নীল নদের তীরে সভ্যতার বিস্ময়গাঁথা
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৬

আরো

সম্পর্কিত খবর