Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার সঙ্গেই ভোট দিতে যাবেন জাইমা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৪

তারেক রহমান এবং জাইমা রহমান।

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বহুল আলোচিত গণভোটে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-১৭ সংসদীয় আসনের নির্ধারিত কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি। দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাইমা রহমান তার বাবা তারেক রহমানের সঙ্গেই ভোটকেন্দ্রে উপস্থিত হবেন।

বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, জাইমা রহমান রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পিতা-কন্যার একত্রে কেন্দ্রে পৌঁছানোর কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির শীর্ষ নেতৃত্বের পরবর্তী প্রজন্মের এই সক্রিয় অংশগ্রহণ দলের কর্মী-সমর্থকদের মাঝে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। শেরপুর জেলার একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত থাকলেও, বাকি দেশজুড়ে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে জাইমা রহমানের উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যেও বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

যেসব আসনে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২

আরো

সম্পর্কিত খবর