Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি বুথ ভাঙচুরের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৪

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি বুথ ভাঙচুর।

ঢাকা: জামায়াতে ইসলামীর আমিরের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে ১৩টি নির্বাচনি বুথ ভাঙচুরের অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, আজ বুধবার আমার নির্বাচনি আসন ঢাকা-১৫-এর দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনি বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনও সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে- এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।

তিনি আরও লিখেন, পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গিয়েছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।

বিজ্ঞাপন

ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

বগুড়ায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩০

আরো

সম্পর্কিত খবর