Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারজিসকে সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের কোনো প্রার্থী না থাকায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে দলটির বিভিন্ন স্তরের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থনের সিদ্ধান্ত জানান।

স্থানীয় নেতারা জানান, এ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী না থাকায় ন্যায়নিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা সারজিসের প্রতি সমর্থন দিয়েছেন। এই আসনে শাপলা কলি প্রতীকের পক্ষে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন।

বিজ্ঞাপন

এ দিকে, বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের লোকজনকে সারজিসের পক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে দেখা গেছে।

‘ইসলামী ছাত্র আন্দোলন’-এর পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন ফেসবুকে লিখেছেন, ‘জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ এর জন্য আল্লাহ্ কবুল ফরমান।’

ইসলামী আন্দোলনের সমর্থন প্রসঙ্গে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো