ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট।
বৃহস্পতবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি এই তথ্য জানান।
এদিকে, এ আসনে মো. আব্দুল্লাহ আমার বাংলাদেশ পার্টি থেকে লড়াই করা ঈগল মার্কা পেয়েছেন ১ হাজার ৩৮, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আল কায়েস পেয়েছেন ৪ হাজার ৮ শ’ ৭৭ ভোট।
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৪২টি। ‘না’ ভোট পড়েছে ৫৫ হাজার ৯৯৪টি।