Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জামায়াতের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪

ঢাকা: জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে সকলকে ধৈর্য ধরে ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে এ আহবান জানানো হয়।

দলের ইংরেজি পোস্টের হুবহু বাংলা অর্থ তুলে ধরা হলো-

প্রিয় নাগরিকবৃন্দ,

এই ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে দিনভর বিপুল সংখ্যক ভোটারদের ভোট দেওয়ার জন্য আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তবে, নির্বাচনী ফলাফল ঘিরে যে প্রক্রিয়া চলছে তাতে আমরা সন্তুষ্ট নই। ১১ দলীয় জোটের প্রার্থীরা বিভিন্ন নির্বাচনী এলাকায় সংকীর্ণ ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া থেকে শুরু করে, অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি ও জালিয়াতি, ভোটার উপস্থিতির শতাংশ প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একটি অংশের একটি প্রধান দলের দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিত – এই সমস্ত কিছুই নিঃসন্দেহে ফলাফল প্রক্রিয়ার সততা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।

বিজ্ঞাপন

অতএব, আমরা সকলকে ধৈর্য ধরে ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি।

মানবিক বাংলাদেশের লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জামায়াতের
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৬

আরো

সম্পর্কিত খবর