Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে মোদির অভিনন্দন, পাশে থাকার বার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৫

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঢাকা: প্রায় ২০ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, দুই দেশের সাধারণ উন্নয়নের জন্য আপনার সঙ্গে কাজ করতে আমি উন্মুখ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে শুভেচ্ছা বার্তায় তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে এক নির্ণায়ক বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

নরেন্দ্র মোদী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জামায়াতের
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৬

আরো

সম্পর্কিত খবর