Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতেই বিএনপির জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪০

টাঙ্গাইলে বিএনপির প্রার্থীদের জয়-জয়কার।

টাঙ্গাইল: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম এক লাখ ৫৪ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফি পেয়েছেন ৯২ হাজার ৭৮১ ভোট। ১৪৮টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু এক লাখ ৯২ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৩৩২ ভোট। ১৩৮টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে এক লাখ ৬৭ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস. এম. ওবায়দুল হক নাসির পেয়েছেন ৮১ হাজার ৭৩৪ ভোট। মোট ১২২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন ৯১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৫৩ হাজার ৫৭৪ ভোট। মোট ১১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাহ্উদ্দিন এক লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট। মোট ১৩০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির প্রার্থী মো. রবিউল আওয়াল এক লাখ ৪৯ হাজার ৫১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ. কে. এম. আব্দুল হামিদ পেয়েছেন ৯৯ হাজার ৬৪৩ ভোট। মোট ১৫৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী এক লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। মোট ১২৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান এক লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৪৬৮ ভোট। ১৩১টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর