সাতক্ষীরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
বেসরকারি ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইজ্জত উল্লাহ্ এক লাখ ৯০ হাজার ৯৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন এক লাখ ৬৮ হাজার ৬৯০ ভোট।
সাতক্ষীরা-২ (দেবহাটা-সাতক্ষীরা সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবদুল খালেক দুই লাখ ৬০ হাজার ৪২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৩৩২ ভোট।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী রবিউল বাশার এক লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট। বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীন পেয়েছেন ৪৮ হাজার ৭৩৪ ভোট।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াতের প্রার্থী গাজী নজরুল ইসলাম এক লাখ পাঁচ হাজার ৮০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৯৬৮ ভোট।