Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১

পরাজিত হেভিওয়েট প্রার্থীরা।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘসময়ের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন অনেক হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন।

বৃহস্পতিবারে (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে এসব প্রার্থীরা অঘটনের শিকার হন।

খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ওই আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। তিনি বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবির কাছে দুই হাজার ৬০৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম পরাজিত হয়েছেন।

বরিশাল-৩ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) অলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ) পরাজিত হয়েছেন।

বিজ্ঞাপন

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পরাজিত হয়েছেন।

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পরাজিত হয়েছেন।

বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম পরাজিত হয়েছেন।

ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পরাজিত হয়েছেন।

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না পরাজিত হয়েছেন।

কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ পরাজিত হয়েছেন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির পরাজিত হয়েছেন।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পরাজিত হয়েছেন।

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান পরাজিত হয়েছেন।

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক পরাজিত হয়েছেন।

ঢাকা-১২ (তেজগাঁও-হাতিঝিল) আসনে বিএনপি জোটের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পরাজিত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ হারুন পরাজিত হয়েছেন।

নরসিংদী-২ আসনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা (এনসিপি) মো. গোলাম সারোয়ার তুষার পরাজিত হয়েছেন।

রংপুর-১ আসনে বহুল আলোচিত রওশনপন্থি জাতীয় পার্টির নেতা মসিউর রহমান রাঙ্গা ও দলটির চেয়ারম্যান জি. এম. কাদেরের আপন ভাতিজা আসিফ শাহরিয়ার পরাজিত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর