Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের সভা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের জরুরি সভা ডেকেছে দলটি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর পরই বেলা সাড়ে ১১টায় সংসদ ভবন এলাকায় এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদীয় দলের এই বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচন করা হবে। এই সভার মাধ্যমেই নতুন সরকারের সংসদীয় কাঠামোর আনুষ্ঠানিক রূপরেখা চূড়ান্ত হবে।’

বিজ্ঞাপন

সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের পরদিন রাতেই ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী প্রার্থীদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। শপথ পর্ব শেষ হওয়ার পর একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর