Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি বেইলী রোডে অবস্থিত সৈয়দ রেজাউল করিমের বাসায় যান। প্রায় ৪৫ মিনিট সেখানে অবস্থান করেন তারেক রহমান।

এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ‍মুফতি সৈয়দ ফয়জুল করীম, নায়েবে আমির মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমাদ প্রমুখ।

এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, প্রায় ৪৫ মিনিট দুই শীর্ষ নেতা সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন। জনাব তারেক রহমান একটি নজির স্থাপন করেছেন। তিনি অতীত কালচার থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতির সূচনা করেছেন। আগামীতে বাংলাদেশের রাজনীতিতে ‍সুবাতাস বয়ে যাবে। তারেক রহমান নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। যদিও কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে এটা আমরা তাকে বলেছি। যেন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়। তারপরও যেহেতু তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আগামীকাল তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তিনি দেশ গঠনে সহযোগিতা চেয়েছেন। চরমোনাই পীরব লেছেন, ভাল কাজ করলে আমরা পাশে থাকব। তবে যদি জনবিরোধী, দেশবিরোধী, ইসলামবিরোধী কোনো কাজের উদ্যোগ নেন তাহলে যথাযথভাবে এর প্রতিবাদ করব।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলো অবশ্যই আন্দোলন করবে, তবে তার আগে আমাদের আলোচনা করতে হবে। আমরা বলেছি গঠনমূলক রাজনীতি করব।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

রাজবাড়ীতে কারেন্ট জালসহ জেলে আটক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭

আরো

সম্পর্কিত খবর