ঢাকা: নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন।
এদিন সকাল ৯টা থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আগে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপর জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।