Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুটি শপথ নিলেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩

শপথ নিচ্ছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির সংসদ সদস্যদের শপথের পর দুই ফরমেটেই শপথ নিলেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। তারা একইসঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবেও শপথ বাক্য পাঠ করেছেন। তবে বিএনপির সংসদ সদস্যরা সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেননি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের হল রুমে এই শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এ সময় জামায়াতের নেতৃত্বে এনসিপি, খেলাফত মজলিশ ও বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্যরা শপথ নেন।

সিইসি প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান। এরপর জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

এর আগে, বেলা ১১ টার দিকে বিএনপির সংসদ সদস্যরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

এ নিয়ে জামায়াতসহ ১১ দল শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে কেন আবার দুটো শপথই নিলেন তার কারণ জানা যায়নি। ১১ দল বিষয়টি পরে পরিস্কার করবেন বলে জানা গেছে।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ৩০ বসতঘর
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৪

আরো

সম্পর্কিত খবর