Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম রোজায় এতিমদের সঙ্গে ইফতার করবেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭

জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: পবিত্র রমজানের প্রথম দিনে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এতিমদের সঙ্গে ইফতার করবেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে গ্রান্ড প্রিন্স রেস্টুরেন্টে এতিমদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। এতে জামায়াত আমির ছাড়াও দলের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

তারকাদের স্মৃতির আঙিনায় ঈদ ও রমজান
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০

আরো

সম্পর্কিত খবর