Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ের আত্মত্যাগের সঙ্গে বিএনপি প্রতারণা করেছে: আব্দুল বাতেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৩

ঢাকা-১৬ আসনের জামায়াতের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন

ঢাকা: ঢাকা-১৬ আসনের জামায়াতের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন বলেছেন, দেশের মানুষ জুলাইকে সামনে রেখে নতুন বাংলাদেশে গড়তে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। কিন্তু সংসদে শপথ নেওয়ার দিনেই বিএনপি জুলাইয়ের আত্মত্যাগের সঙ্গে প্রতারণা করেছে। তারা জনরায়কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছে। তাই যত বাধাই আসুক, জুলাই বিপ্লবকে আমরা কখনোই বৃথা যেতে দেব না। প্রয়োজনে আবারও রাজপথে নামব। তবুও জুলাইকে হারিয়ে যেতে দেব না।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর ১১ নম্বরে একটি হোটেলে জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন আন্দোলনে নিহতদের স্বজন ও আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আব্দুল বাতেন বলেন, আমাদের প্রত্যাশা ছিল একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু আন্দোলনের চেতনা ও উদ্দেশ্য বাস্তবায়নে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। জুলাই সনদ এবং আন্দোলনে আহতদের কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না। তাদের ন্যায্য সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা জুলাইকে ধারণ করি। আন্দোলনের অর্জন নষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জোন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক মাওলানা আহসান উল্লাহ কাসেমী ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রিফাত হোসেন মালিক।

স্বাগত বক্তব্য দেন শহিদ সাব্বির হোসেন রনির বাবা মহিউদ্দিন ও শহিদ শাহরিয়ার হাসান আলভির বাবা আবুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের মজলিসে শুরুা সদস্য ও পল্লবী মধ্য থানা আমির রইসুল ইসলাম, পল্লবী উত্তরের আমির মাওলানা সাইফুল কাদের, পল্লবী দক্ষিণের আমির মো. আশরাফুল আলম, রুপনগর থানা আমির আবু হানিফ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের রুপনগর থানার সভাপতি সৈমিক আহমেদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

‘চাঁদাকে সমঝোতা বললে অনিয়মই বৈধ হয়’
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫১

আরো

সম্পর্কিত খবর