ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রেষণে তাকে এ নিয়োগ দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে নিয়োগের লক্ষ্যে তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
ডা. মনোয়ারুল কাদির বিটু ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব এবং ‘রক্তস্পন্দন’-এর চিফ কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।