Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণকে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৪

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বাচনের সময় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডে পবিত্র রমজানের তৃতীয় দিনে মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় জনগণের উদ্দেশে আমিনুল হক বলেন, ‘প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমি এলাকাবাসীর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমেই পদক্ষেপ নেব।’ তিনি অভিযোগ করেন যে, ‘একটি পক্ষ নির্বাচনের সময় প্রলোভন ও মিথ্যাচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং তাদের বিষয়ে সচেতন থাকতে হবে।’

বিজ্ঞাপন

বিশেষ করে ধর্মকে পুঁজি করে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন আমিনুল হক। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন, যেখানে আমিনুল হক একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর