Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমার কোনো পাতিনেতা থাকবে না’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২

সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। ছবি: সংগৃহীত

সিলেট: সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, আমার কোনো পাতিনেতা থাকবে না। আমি এমপি সাহেবের লোক এ রকম পরিচয় দিয়ে কেউ কোনো সুবিধা নিতে পারবে না। এ সুযোগ আমি দেব না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আমি চাই আপনারা স্বচ্ছভাবে আইনশৃঙ্খলা প্রয়োগের চেষ্টা করুন। যারা অপরাধী তাদের গ্রেফতার করুন। কিন্তু যারা নিরাপরাধ তাদের ওপর কোনো ধরনের হয়রানি করা হলে এসব আমি বরদাশত করব না।’

মুফতি আবুল হাসান বলেন, ‘এই দেশ গণতান্ত্রিক দেশ। একজন ভালো মানুষ যেকোনো রাজনৈতিক দল করতে পারে, রাজনৈতিক দল করা কোনো অপরাধ নয়। একজন রাজনৈতিক দল করলেই আপনি হয়রানি করবেন, এটা কিন্তু আমি মেনে নেব না। এ ক্ষেত্রে আমি জিরো টলারেন্সে অবস্থান নেব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সরকারি কোনো অফিসে দালাল দেখতে চাই না, জনগণ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।’

নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানো আমার চ্যালেঞ্জ।’

এ সময় তিনি জনগণের ভোগান্তি লাঘব ও সেবার মান উন্নয়নে প্রশাসনের সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

‘আমার কোনো পাতিনেতা থাকবে না’
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২

২০২৫ সালে মুনাফায় দৃঢ় অবস্থানে রবি
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭

২১ জিবি বোনাস ডেটা দিচ্ছে বাংলালিংক
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৩

আরো

সম্পর্কিত খবর