ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ করেছে দলটি। এতে ৬৭ জন পুরুষ ও ২১ জন নারী সদস্য রয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা দেওয়া হয়।
এতে বলা হয়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চুয়াল অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কর্মপরিষদ গঠিত হয়।
তালিকায় রয়েছেন নায়েবে আমির যথাক্রমে এটিএম আজহারুল ইসলাম এমপি, মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, সেক্রেটারি ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি যথাক্রমে এটিএম মা’ছুম, রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মুয়ায্যম হোসাইন হেলাল, মোহাম্মদ শাহজাহান, এহসানুল মাহবুব জুবায়ের।
তালিকার থাকা অন্য সদস্যরা হলেন- নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, সাইফুল আলম খান এমপি, মো. শাহাবুদ্দীন, মো. ইজ্জত উল্লাহ এমপি, মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. মুহাম্মদ রেজাউল করিম ।
এ ছাড়াও রয়েছেন আবুল আসাদ, মমতাজ উদ্দিন, মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মো. জসীম উদ্দীন সরকার, মাওলানা যাইনুল আবেদীন, আবুল কালাম আজাদ এমপি, মাহবুবুর রহমান বেলাল এমপি, আহসান উল্লাহ, রফিকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), কাজী দ্বীন মোহাম্মদ, ড. এম. কোরবান আলী, মো. আব্দুর রহমান মুসা, ড. মো. কেরামত আলী এমপি, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, মনজুরুল ইসলাম ভূইয়া, আবদুল মান্নান, নজরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ), ড. খলিলুর রহমান মাদানী, ড. ছামিউল হক ফারুকী, আ.ফ.ম আবদুস সাত্তার, মোহাম্মদ আজীজুর রহমান এমপি, মঈনুদ্দিন আহমদ, হারুনুর রশিদ খান, ড. মোহাম্মদ আব্দুস সামাদ, মসিউল আলম, জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
আরও রয়েছেন- মোহাম্মদ আবদুল জব্বার, ফখরুল ইসলাম, ডা. নজরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল ইসলাম, শাহজাহান চৌধুরী এমপি, ড. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম (চট্টগ্রাম), মাহফুজুর রহমান (খুলনা), এটিএম আজম খান, জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, আবু তালেব মন্ডল এমপি, নজরুল ইসলাম (পাবনা), ড. আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন (ঢাকা), আতিকুর রহমান, মাহফুজুর রহমান (ঢাকা), জাহিদুর রহমান, মোহাম্মদ শিশির মনির, বদরুদ্দীন ও আবিদুর রহমান সোহেল।
নারীদের মধ্যে তালিকায় রয়েছেন- জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, পলিটিকাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ডা. হাবিবা আখতার চৌধুরী সুইট, মহিলা বিভাগের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার মুন্নী।
এছাড়াও রয়েছেন- সাঈদা রুম্মান, মারজিয়া বেগম, খোন্দকার আয়েশা খাতুন, উম্মে নওরিন, খোন্দকার আয়েশা সিদ্দীকা, রোজিনা আখতার, ইরানী আখতার, সালমা সুলতানা, আয়েশা সিদ্দিকা পারভীন, সুফিয়া জামাল, মাহবুবা জাহান, নাজমুন নাহার নীলু, ডা. আমিনা বেগম, শামীমা বেগম চুনী, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীম সুইটি, মাহবুবা খাতুন শরীফা।