Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ নিয়ে আসিফের সমালোচনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৪

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা: দেশের ৬টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া নিয়ে সরকারি সিদ্ধান্তকে ‘বিনাভোটের মেয়র’ আখ্যায়িত করে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সমালোচনা করেন।

পোস্টে আসিফ লিখেছেন, শহরগুলোতে ভোটের সমীকরণ দেখে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকারি দল। যারা ইন্টেরিম সরকারকে সকাল-বিকেল ‘বিনাভোটের সরকার’ বলে সমালোচনা করে, তারাই এখন বিভিন্ন স্থানে বিনাভোটের মেয়র দিচ্ছে।’

পোস্টের শেষাংশে তিনি ব্যঙ্গ করে লেখেন, সামনে হয়তো বিনাভোটের উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলরও দেখা যাবে।

বিজ্ঞাপন

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পান মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হন মো. শফিকুল ইসলাম খান।

খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর